October 14, 2026, 9:34 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি

যমুনা নিউজ বিডি: গোলের বন্যা আর নাটকীয়তায় ভরা এক অবিস্মরণীয় ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পার্ক দে প্রিন্সে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে মোট ৯ গোল, যা ম্যাচটিকে করেছে আরও ঐতিহাসিক।

ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মান ক্লাবটি। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে গোল করে সমতা ফেরান পিএসজির কাভারাৎসখেলিয়া।

৩৩তম মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে কিছুক্ষণ পরই মাইকেল ওলিসে গোল করে আবার সমতায় ফেরান বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ওসমানে দেম্বেলে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া। এরপর আশরাফ হাকিমির দারুণ পাসে জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। এতে ব্যবধান দাঁড়ায় ৫-২।

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি বায়ার্ন। উপামেকানোর হেডে একটি গোল শোধ করে তারা। এরপর ৮১তম মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান কমে আসে ৫-৪-এ। শেষ মুহূর্তে চাপ বাড়ালেও আর সমতায় ফিরতে পারেনি জার্মান জায়ান্টরা।

এই জয়ের ফলে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকল পিএসজি। উল্লেখযোগ্য বিষয় হলো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের এক লেগে ৯ গোলের এই ম্যাচটি ১৯৫৯-৬০ মৌসুমের পর সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD