October 14, 2026, 9:34 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তানজিমকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

যমুনা নিউজ বিডি: ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় পেসার তানজিম হাসানকে ফিরিয়ে এনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিঠের ইনজুরির কারনে গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না তানজিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও দলে জায়গা হয়নি তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন তানজিম। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD