October 14, 2026, 9:34 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ রাজশাহীতে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর অভিষেকের দিন শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এই প্রথম লংকানদের হারাল টাইগ্রেসরা। এর আগে চার ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।

এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৪ ওভারে ৬৮ রানের সূচনা করেন সফরকারীদের দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। অধিনায়ক পেরেরা ২৭ রানে থামলেও, হাফ-সেঞ্চুরি তুলে নেন দুলানি।

৭২ রানে ২ উইকেট পতনের পর আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়ে শ্রীলংকা। তৃতীয় উইকেটে হানসিমা করুনারত্নের সাথে ৫২ রান যোগ করেন দুলানি। দুলানি ৫২ ও করুনারত্নে ৫৪ রানে থামেন।

৩৭ ওভারে ৩ উইকেটে ১৬০ রান তুলে ভালো অবস্থায় ছিল শ্রীলংকা। কিন্তু বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুন্যে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি লংকানরা।

৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার রিতু মনি। এছাড়া নাহিদা আক্তার ২টি, মারুফা আক্তার-সুলতানা খাতুন-রাবেয়া খান ও সোবহানা মোস্তারি ১টি করে উইকেট নেন।

জবাবে ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। জুরাইরিয়া ফেরদৌস ৫ ও শারমিন সুলতানা শূন্য হাতে ফিরেন। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা ১৩ রানে থামলে বাংলাদেশের বিপদ বাড়ে। ৩৪ রানে ৩ উইকেট পতন হয় স্বাগতিকদের।

এরপর চতুর্থ উইকেটে সোবহানার সাথে ৮৭ এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন শারমিন আক্তার। ৩ উইকেটে ১৯৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু এরপর ১১ বল ও ১ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ৭ উইকেটে ২০০ রানে পরিণত হয় বাংলাদেশ।

তবে অষ্টম উইকেটে ৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাহিদা ও সুলতানা খাতুন। নাহিদা ৩ ও সুলতানা ১ রানে অপরাজিত থাকেন।

১৩টি চারে ১২৭ বলে ৮৬ রানের ইনিংসে বাংলাদেশের জয়ের নায়ক শারমিন। সোবহানা ৪১ রানে আহত অবসর ও স্বর্ণা ৪১ রান করেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান শারমিন।

একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD