October 14, 2026, 12:41 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চট্টগ্রামে জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় সিএমপি’র প্রস্তুতি

যমুনা নিউজ বিডি:  চট্টগ্রামে ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলিখেলা) ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরাপত্তা সমন্বয়ের জন্য প্রস্তুতি সভা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং অনুষ্ঠান নির্বিঘœ করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

সভায় বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD