October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার, দুই মাদককারবারি আটক

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে মোতায়েনকৃত বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান চালিয়ে ৭২ হাজার পিস ইয়াবা, ১১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার এবং দুইজন মাদককারবারিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ নৌবাহিনীর একটি অভিযানিক দল টেকনাফের সাবরাং ইউনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান চালায়।

অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারিদের তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল এবং ১১ হাজার মিয়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD