October 14, 2026, 8:52 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত চার হাজার লিটার ডিজেল জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। তেলগুলো আজ বৃহস্পতিবার সকাল থেকে জনসাধারণের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে এবং টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কোন লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রোল এবং অকটেন বিক্রি করতেন উপজেলার পৌর এলাকার টিপুর মোড়ে লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর তিনি তার দোকানে তেল বিক্রি বন্ধ করেন। গোপন সংবাদেরভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে লোপা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে জব্দকৃত ডিজেলগুলো জনসাধারণের মাঝে সরকারি মূল্য বিক্রি শুরু হয়। অভিযানের সময় অবৈধভাবে মজুতদার ব্যবসায়ী অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD