October 14, 2026, 9:49 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া শহর যুবদলের ওয়ার্ড ও বন্দর কমিটি অনুমোদনঃ নবনির্বাচিতদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানাতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টায় শহরের সাতমাথা এলাকায় শহর যুবদলের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বগুড়া শহর যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন—১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাপ্পি ও সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ। ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মতি মিয়া। সাতমাথা বন্দর যুবদলের সভাপতি শামিম এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেল। সাবগ্রাম বন্দর যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়া মাটিডালি বন্দর যুবদলের সভাপতি মিনারুল হোসেন সাখু এবং সাধারণ সম্পাদক বিন ইমরান হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, প্রচার সম্পাদক অসীম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আহসান হাবীব মমি বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বগুড়া শহরে যুবদল আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং বগুড়া শহর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD