October 14, 2026, 9:47 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই বোনের জামিন নামঞ্জুর

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত হাজতি আসামি দুই বোনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-রাজশাহীর রাজপাড়া থানার সিপাইপাড়া (পাঠানপাড়া) এলাকার ডলারের দুই মেয়ে রুবি (৪৫) ও আয়েশা আক্তার (২১)। বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-২ এর বিচারক গোলাম মাহফুজ হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, রেলের পাকশী জেলার সান্তাহার রেল থানার এসআই ওবায়দুল হক সঙ্গীয় পুলিশ রেলপুলিশ সদস্যদের নিয়ে সান্তাহার রেল স্টেশনে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৮ মার্চ বিকেল সোয়া ৩টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস থেকে ওই আসামিদের গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা কাঁথার মধ্যে থেকে দুই প্যাকেটে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ তালিকামূলে জব্দ করেন। ওই আসামিদেরকে সান্তাহার রেল থানায় সোপর্দ করে এব্যাপারে রেল পুলিশের এসআই ওবায়দুল হক এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্ছু ও আসামি পক্ষে এড. শেখ হাবিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD