ষ্টাফ রিপোর্টার: বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রে বর্ষবরণ, ঈদ পুনর্মিলনী এবং সংসদ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘বিচিত্রীত’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ লা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের গন্ধরাজ অডিটরিয়ামে সংসদের সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুননেছা এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম ‘বিচিত্রীত’ এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য বৃন্দ, দাতা সদস্য ও গাজী রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক নাসরিন সুলতানা, দাতা সদস্য প্রফেসর শামীমা সুলতানা, উপদেষ্টা প্রফেসর হোসনেয়ারা হায়দার এবং অন্যান্য দাতা ও সাধারণ সদস্যবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আজীবন ও কার্যনির্বাহী পরিষদ সদস্য ইয়াসমিন হাসান।