October 14, 2026, 1:19 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কুমিল্লার   সীমান্তে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২

ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ২৭ থেকে ২৯ জুন   পর্যন্ত চলা এই অভিযানে ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ১৮০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।

২৯ জুন  রোববার রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, মেহেদী, মাইক্রোবাস, অটোরিকশা, অ্যাকুরিয়াম ফিস, মোবাইল ডিসপ্লে, সিএনজি, বাসমতি চাল, ফুসকা, বাঁজি, শিং মাছ, গরু, মাছের রেনু, সেভেন ওয়েল তেল, মোবাইল, ব্যাগ, অলিভ অয়েল, হুইস্কি, ইস্কাফ সিরাপ, গাঁজা এবং বিয়ার।অভিযানকালে দুইজন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল মধ্যপাড়ার আলম মিয়ার ছেলে মোঃ ইমদাদুল হক (৩০), কসবা উপজেলার চাটুয়াখোলা (দক্ষিণ চকবস্তা) এলাকার জজু মিয়ার ছেলে মো. বাছির হোসাইন(২৪)।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং ও কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD