October 14, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যারা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা হয় দেশাত্মবোধক গানের সমবেত পরিবেশনায়। কণ্ঠ মেলান রফিকুল আলম, ফেরদৌস আরা, অণিমা রায় এবং চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা।

১৮টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী লিজা (খুব প্রিয় আমার), ইউটিউব থেকে কমপক্ষে এক লাখবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত আধুনিক গানে এঞ্জেল নূর (যদি আবার), শ্রেষ্ঠ সুরকার আধুনিক গান বাপ্পা মজুমদার (অবশেষে), শ্রেষ্ঠ গীতিকার আধুনিক গানে তারেক আনন্দ এবং শাহনাজ কাজী (প্রেমবতী মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী বিউটি (চার চাঁদে দিচ্ছে ঝলক), ইউটিউবে ১ লাখবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত লোকসঙ্গীত লটারির মাধ্যমে বিজয়ী শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা), শ্রেষ্ঠ ছায়াছবির গান আতিয়া আনিসা (ছোট্ট সোনা), ইউটিউবে কমপক্ষে একলাখ বার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত ছায়াছবির গান লটারির মাধ্যমে বিজয়ী দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল), শ্রেষ্ঠ সুরকার ছায়াছবির গান শওকত আলী ইমন (ছোট্ট সোনা), শ্রেষ্ঠ গীতিকার ছায়াছবির গান রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি), শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী শহিদ কবির পলাশ (সৃজন ছন্দে), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী নাশিদ কামাল (সব সখিয়া চলো), শ্রেষ্ঠ নবাগত শিল্পী সভ্যতা (অধিকার), শ্রেষ্ঠ অডিও কোম্পানী বেঙ্গল মিউজিক।

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। ঢাকা থেকে প্রায় আড়াই শ’ শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজন এই আয়োজনে অংশ নেন। যা এক রাতের জন্য বগুড়াকে রূপ দিয়েছিল সুরের রাজধানীতে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরে জাহান। এই আয়োজনে পৃষ্ঠপোষক ছিল, টিএমএসএস, মমইন পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট, এসআর গ্রুপ, এডভান্স ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতাল, পিউলি, ক্ল্যাসিক্যাল হোম টেক্স, ইমপোরিয়াম প্রোপার্টিজ লি., ধ্রুব মিউজিক স্টেশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD