October 14, 2026, 10:34 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া আদমদীঘির সাঁতারু জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা, স্বপ্নের ‘বাংলা চ্যানেল’ জয়ী

ষ্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু জাহেদুল ইসলাম জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে সাঁতারু জাহিদের হাতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ক্রেস্ট তুলে দেন। জাহিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার ছেলে।

সংবর্ধনা পাওয়া সাঁতারু জাহেদুল ইসলাম জাহিদ জানান, নিজ জেলায় ডিসি স্যারের হাত থেকে সংবর্ধনা পাওয়ায় আমি গর্বিত। এই সম্মাননা আমার গতি আরো বাড়িয়ে দিল। তিনি আরো জানান, ২০২০ সালে প্রথমবার ঢাকায় ম্যারাথনে অংশ নেন।
এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ পর্যন্ত তিনি প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন। শুধু দৌড় নয়, সাঁতারেও তার বেশ কিছু বড় অর্জন রয়েছে।

তিনি শুভলং চ্যানেল/কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও সফল হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD