October 14, 2026, 11:10 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ধামইরহাটে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে জড়িত থাকায় সাহাদৎ হোসেন সাগর নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ ও সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাহাদৎ হোসেন সাগর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
দলের এমন সীদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।
সম্প্রতি উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা কালিমন্দিরে বসে কয়েকজন মিলে ইয়াবাসহ মাদক সেবন করছিল স্বেচ্ছাসেবক দল নেতা সাহাদৎ হোসেন সাগর। বিজিবির একটি দল ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করেন। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে সাগরসহ তাদেরকে জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।
বহিস্কারাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সীদ্ধান্ত মোতাবেক দলীয় সকল পদ-পদবী থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
পাশাপাশি দলীয় নেকামর্কীদের দলীয় কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD