October 14, 2026, 10:34 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

ষ্টাফ রিপোর্টার:বগুড়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার বিরুদ্ধে ফোনে যান্ত্রিক কণ্ঠস্বর ব্যবহার করে ‘নেতিবাচক অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১ এপ্রিল বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক ছাত্রদল নেতা মো. হাসানুজ্জামান পলাশ।

​জিডি সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ রাত ১১টা ০৪ মিনিটের দিকে জনৈক এক অজ্ঞাত ব্যক্তি একটি নির্দিষ্ট মোবাইল নম্বর (০১৩৩৯৯১২০৮৯) থেকে স্বয়ংক্রিয় ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন নম্বরে কল দিচ্ছে। ওই রেকর্ড করা বার্তায় বলা হচ্ছে— “আগামী ০৯ এপ্রিল ৪১ বগুড়া ৬ সদর আসনে বিএনপি মনোনীত চাঁদাবাজ রেজাউল করিম বাদশাকে ভোট দিন।”

​অভিযোগকারী হাসানুজ্জামান পলাশ জিডিতে উল্লেখ করেন, বিএনপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করা এবং প্রার্থীর নামের আগে ‘চাঁদাবাজ’ শব্দ ব্যবহার করা একটি পরিকল্পিত অপপ্রচার। এটি প্রার্থীর সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ভোটারদের বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। বিষয়টি নিয়ে ইতিপূর্বে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথেও আলোচনা করা হয়েছে।

​এ বিষয়ে সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জিডিটি গ্রহণ করেছেন এবং নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) ইমতিয়াজ আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এই তথ্যপ্রযুক্তি নির্ভর অপপ্রচারের পেছনের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD