October 14, 2026, 11:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না

স্টাফ রিপোর্টার : সন্ধ্যা ৬ টার মধ্যে মার্কেট, সপিংমল বন্ধের নির্দেশনা মানছে না বগুড়ার ব্যবসায়ীরা। আজ শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা তেও বগুড়ার মার্কেট শপিংমল খোলা দেখা গেছে। উত্তরাঞ্চলের কেন্দ্র বিন্দু হওয়ায় বগুড়া শহর এই অঞ্চলের মানুষের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয়েছে। কেবল বগুড়া নয় উত্তরের সব জেলা থেকে কেনা কাটার জন্য বগুড়ায় আসেন সাধারণ মানুষ।

গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহিত হয়। এ ছাড়াও সরকারি অফিস, ব্যাংক এর সময় সীমাও বেধে দেওয়া হয়। বৈশ্বিক জ্বালানী সংকটের প্রেক্ষাপটে অফিস, মার্কেট, শপিংমল এর জন্য নতুন সময় সীমা নির্ধারণ করা হয়। কিন্তু বগুড়ায় এই নির্দেশনা মানা হচ্ছেনা।

বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান, তাদের জন্য রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা করলে ভালো হয়। সরকার যদি বাধ্য করেন তবে তারা সরকারের নির্দেশনা মানতে বাধ্য।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, মার্কেট সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ বিষয়ে তার কিছু জানা নাই। তিনি এ বিষয়ে কোন চিঠি পাননি। তিনি এই প্রতিবেদকের কাছে সরকারের কোন নির্দেশনা থাকলে তার চিঠি দেখতে চান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD