October 14, 2026, 11:16 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশার পক্ষে বিভিন্ন ইউনিয়নে জিসাস এর গণ সংযোগ

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর-৬ জাতীয় সংসদ উপ নির্বাচনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশার পক্ষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক নেতা মমিন রশীদ শাইন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া সেই সাথে রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগের সময় তিনি তারেক রহমানের জন্য মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন অত্র এলাকার ভোটারদের কাছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক নেতা মমিন রশীদ শাইন। বগুড়া জেলা জিসাস এর সভাপতি আপেল মাহমুদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুকুল ইমলাম ফারুক এর যৌথ সঞ্চালনায় গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন, শহর জিসাস এর সভাপতি মুশফিকার রহমান জুলফি সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

শহরের টেম্পল রোডে বগুড়া শহর বিএনপির সাধারন সম্পাদক মরিরুজ্জামান মনি জিসাস এর নির্বাচনী ভ্রাম্যমান প্রচারনার উদ্বোধন করেন । দিনব্যাপী বগুড়া সদরের বিভিন্ন বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রেজাউল করিম বাদশা কে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে মমিন রশীদ শাইন বলেন, তারেক রহমানের প্রত্যাশা বগুড়ার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে রেজাউল করিম বাদশা কে নির্বাচিত করবেন। জেলা -শহর ও সদর থানা জিসাস মাঠে রয়েছে এবং থাকবে। ভোটের দিন পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছাবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD