October 14, 2026, 11:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ড. আব্দুল মজিদ ২০০৪ সালে সহকারী পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীতে কর্মজীবন শুরু করেন এবং ধারাবাহিক ভাবে সর্বশেষ পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

গ্রামীণ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে দায়িত্ব প্রদান করেন। ড. মজিদের দীর্ঘ ২১ বছরেরও অভিজ্ঞতায় দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তার নেতৃত্বে চরাঞ্চলে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ হয়েছে যা চরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনের Northwest A & F University থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

একজন সফল গবেষক হিসেবে তার অর্ধশতাধিক গবেষণা প্রকাশনা বিভিন্ন জার্ণাল ও রিপোর্টে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড লাভ করেন, যা তার পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি বহন করে। পল্লী উন্নয়ন একাডেমীর পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD