October 14, 2026, 11:16 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ায় শহর ছাত্রদল সভাপতি রাঙ্গার গণসংযোগ

যমুনা নিউজ বিডি: আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ধানের শীষে গণসংযোগ করেন শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা।
বুধবার বিকেল ৩টায় বগুড়া শহরের সাতমাথায় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গার উদ্যোগে শহরের রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরদের মাঝে ১ হাজার ধানের শীষে ভোট দিন লোগো সম্বলিত গেঞ্জি বিতরণ করা হয়।
এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি আমিনুর ইসলাম, শহর ছাত্রদল সহ সভাপতি তানিন, সহ সাধারণ সম্পাদক রাহাত হাসান, সহ সাংগঠনিক সৈকত হোসেন পিংকু, শহর ছাত্রদল নেতা মুন্না, আরিফ, মনডল, ১৯ নং ওয়ার্ড সভাপতি শয়ন, ১৭ নং ওয়ার্ডের সভাপতি রিয়াদ, ১নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক নাফিস, ১৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ শহর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ কালে শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা বলেন, গত ১৭ বছর বগুড়ার কোন উন্নয়ন হয়নি। দেশে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। এবার সময় এসেছে জিয়া পরিবারের প্রতিনিধি বাদশা ভাইকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠানোর। বগুড়ার উন্নয়নে অংশীদার হওয়ার। তারেক রহমানের এই আসনে প্রতিনিধি রেজাউল করিম বাদশা। বগুড়ার উন্নয়নে আমাদের সকলকে একহয়ে কাজ করতে হবে, তাই ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করব। বগুড়া সদর আসনের সকলকে ৯ এপ্রিল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD