October 14, 2026, 11:16 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার উন্নয়নে বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন — মমিন রশীদ

ষ্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় জিসাস এর যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন বলেছেন, বগুড়ার ব্যাপক উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে রেজাউল করিম বাদশা কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। দলীয় নেতা-কর্মীদের উদেশ্যে তিনি আরো বলেন, ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে বগুড়া মাটি, ধানের শীষের ঘাঁটি।
তিনি আরো বলেন, আগামী ৯ই এপ্রিল উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি এমপি নির্বাচিত হলে বগুড়ার ব্যাপক উন্নয়ন হবে।

৩১শে মার্চ  মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-৬ আসন উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা লক্ষে বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড জলেশ্বরী তলায় অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জিসাস বগুড়া জেলা সভাপতি আপেল মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফারুকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিসাস রাজশাহী  বিভাগীয় কমিটির সভাপতি আরমান হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জিসাস এর সভাপতি জহুরুল ইসলাম খোকন,  শহর জিসাস এর সভাপতি মুশফিকার রহমান জুলফি সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD