October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ৮শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ খাঁন মার্কেটের ঔষুধ ব্যবসায়ী আপেল গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ (মাদক) আপেল মাহমুদ (৩৬) নামে এক ঔষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত পৌনে ৯ টার সময় বগুড়া শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আপেল মাহমুদ হলো, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা এলাকার মৃতঃ আফতাব আহমেদ এর ছেলে। তিনি বর্তমানে একই উপজেলার ফুলদিঘী উত্তরপাড়া মাটির মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন, বগুড়া শহরের খাঁন মার্কেটের একটি ঔষুধের দোকানের প্রোপাইটর হিসেবে নিযুক্ত আছেন।
বগুড়া জেলা ডিবি কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯ টার সময় বগুড়া শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে নিউ ব্যাটারী ঘরের সামনে পাড়া সড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে মাদক হিসেবে ব্যবহৃত ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও এর প্রতিটি পাতার গায়ে ম্যানুফ্যাকচারেড বাই এমএসএন ল্যাবেরটরীজ প্রাইভেট লিমিটেড, তেলেঙ্গানা, ভারত লিখা আছে।
ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সংগ্রহ করে মাদক সেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী আপেল মাহমুদ মাদক কারবারীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD