October 15, 2026, 12:08 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বাংলাদেশ সংবাদ কভারেজ

সোমবার (৩০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬, বিজিবি) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ইজিবাইকসহ মোহাম্মদ আরিফ (২৯) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নিশকালিপুর (আন্ধ রইল) গ্রামের মাফির আলীর ছেলে। এবিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একইসাথে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত ইজিবাইক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ পারাপার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD