October 15, 2026, 12:06 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৩-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৩’।

বিদ্যালয় পরিচালনা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে শিশু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৭০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের অনুমোদন দেয়।
জানা যায়, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী আলহাজ্ব আকবর আলী মিঞার স্মৃতিকে অম্লান রাখতে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন একজন ধর্মভীরু ও সমাজসচেতন ব্যক্তি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া সন্তানদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তাঁর এই মহৎ আদর্শ ও মানবিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করেই বিদ্যালয়টি পরিচালিত হবে। শিক্ষার্থীরা তাঁর জীবনাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, আমার বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি বিশ্বাস করতেন, সুশিক্ষাই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তাঁর স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে এবং এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টির জন্য এই জমি ক্রয় করে দিয়েছি। আমাদের এই প্রচেষ্টা যদি একটি শিশুরও জীবন আলোকিত করে, তাহলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD