October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যমুনা নিউজ বিডি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়ামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, কোতোয়ালি থানা ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন। মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD