October 15, 2026, 1:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় স্বাধীনতা ও ঈদ উৎসব অনুষ্ঠিত অপসংস্কৃতি রুখতে দেশীয় সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন: বাদশা

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা ও ঈদ উৎসব। বগুড়া সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আজ শুক্রবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া একটি ঐতিহ্যবাহী শহর। পুন্ড্রনগরী হিসেবে পরিচিত এই শহরেই ছিলো প্রাচীন বাংলার রাজধানী। তাই এই শহরের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এই শহরের ছেলেই এখন দেশের প্রধানমন্ত্রী। তার প্রেরণায় দেশে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার জন্য গড়ে উঠেছে সাংস্কৃতিক ফোরাম। যারা অপসংস্কৃতি বাদ দিয়ে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করবে তাদের জন্যই এই প্ল্যাটফর্মটি। তিনি আরও বলেন, অপসংস্কৃতি রুখতে দেশীয় সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন এজন্য সাংস্কৃতিক কর্মীদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। রেজাউল করিম বাদশা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে আগামি ৯ এপ্রিল উপনির্বাচনে ধানের শীষ জয়ী হলে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি বিগত বছরগুলোতে বগুড়ার উন্নয়ন যেভাবে লাল ফিতায় আটকা পড়েছিলো সেগুলো খুলে যাবে।রাজনৈতিক দল প্রোফাইল

ঈদের পর এমন একটি মিলনমেলা আয়োজন করার জন্য তিনি সাংস্কৃতিক সদস্যদের ধন্যবাদ জানান। এরপর ফিতা কেটে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন এর পূর্বে নৃত্য ছন্দম আর্টস একাডেমির শিল্পীরা নান্দনিক নান্দনিক উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব এড. পলাশ খন্দকার, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী, রাজনৈতিক ব্যক্তিত্ব কে এম খাইরুল বাশার। আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী শওকত হায়াত খান, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ প্রমুখ। সম্মানীয় অতিথিদের সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এরপর শিক্ষার্থীদের চিত্রাংকন, দেশ গান ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেলে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়ার কদমতলী ঐক্যতান সাংস্কৃতিক সংসদ, দোহার সংগীত নিকেতন গীতি চর্চা সংগীতালয়, শ্রুতি নন্দন সঙ্গীত একাডেমী, নৃত্য মন্দির পারফরম্যান্স আর্টস একাডেমি, শিকড় সঞ্চারী, শিশু নাট্যদল, শুদ্ধস্বর, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি, বগুড়া লেখকচক্র, সুর সারগাম, উচ্চারণ একাডেমি, নৃত্য মন্দির আর্টস অ্যাকাডেমী, বগুড়া ইয়ূথ কয়্যার, নৃত্য সৃজন আর্টস একাডেমি, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, হিন্দোল একাডেমি, ভোল হলো ও দল অন্যরকম সংগঠন সমূহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও বগুড়ার গুণী শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মন কেড়ে নেয়।প্রধানমন্ত্রীর খবর

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অলক পাল, তাসনিম ত্রয়ী,মাসশারাত তাহিয়া, জান্নাতুল ফেরদৌস সাফা ও সোবহানী বাপ্পী।

ঈদের পর সাংস্কৃতিক ফোরামের এই আয়োজনে টিটু মিলনায়তনে দর্শকদের মাঝে দারুন সাড়া পড়ে। দর্শকরা জানান দীর্ঘদিন পর বগুড়ায় সংস্কৃতি অঙ্গনে এমন আয়োজন তাদের মন ভাল করে দিয়েছে। এখন থেকে প্রতিনিয়ত এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুরোধ রাখেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD