October 15, 2026, 1:05 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা খালিদ

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা শহরের একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের ৭১ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের দলীয় প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনী ও নির্বাচনি আলোচনাসভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD