October 15, 2026, 1:07 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মোঃ আরিফুল ইসলাম মুন্না (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের খন্দকার পাড়া হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুন্নার উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবারই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মুন্না (৫১) বগুড়া সদর উপজেলার ১ নম্বর ফাঁপোর খন্দকার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত ডা. ইয়াসিন আলীর ছেলে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD