October 15, 2026, 1:05 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ডের পাশে মাদক নিয়ে বিরোধের জেরে ছাত্রদল ও যুবদল নেতা সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- ১৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আব্দুল আল রাহাত মামুন(২০), যুবদল নেতা শিহাব (২৬), জিলহজ্জ (২২)। ছাত্রদল নেতা আল রাহাত মামুন গুরুতর আহত।
১৫ নং ওয়ার্ড ছাত্রদল আহ্বায়ক রবি সরকার অভিযোগ করেন, মাদকের প্রতিবাদ করায় রবিবার বেলা দেড়টার দিকে চারমাথা এলাকায় ১৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক রেজা মেল্লার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল দূর্বৃত্তর হামলা করে আহত করে ছাত্রদল ও যুবদল নেতাদের।