October 15, 2026, 1:55 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নতুন স্বপ্নের অপেক্ষায় পথশিশুরা, ঈদে একটুখানি ভালোবাসা

ষ্টাফ রিপোর্টার: বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার রাস্তায় কিছু পথশিশু খেলছিল, পুরনো কাপড় পরা। এক শিশুর মুখ, চুপচাপ তাকিয়ে আছে নতুন পোশাক পরা অন্যদের দিকে। ঈদের আগে কিছু ছোট্ট মুখ আজও অপেক্ষায় থাকে একটুখানি ভালোবাসা, একটুখানি নতুন স্বপ্নের। তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রেলওয়ে স্টেশনের আশপাশে পথশিশুদের শরীরে নতুন পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়। দৈনিক পুনরুত্থান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার অর্থায়নে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে।

আনন্দ কি সবার জীবনে সমানভাবে আসে? ঈদের আগেই পথশিশুদের মুখভরা হাসি, খুশিতে দৌড়াচ্ছে। এ যেন ঈদের সেরা উপহার। পথশিশুদের নিয়ে সময় কাটিয়েছেন দৈনিক ইনকিলাব বিশেষ সংবাদদাতা মহসিন আলী রাজু।

মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ শাইন, সাংবাদিক আরমান হোসেন ডলার, আশিক সুজন, মিজানুর রহমান আশিক, জিহাদ আহমেদ হিরো, রেজাউল সরকার, আবু রায়হানসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD