October 15, 2026, 1:55 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলোনী করতোয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
করতোয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবু মুসা সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ থাকলেও সবাই দান-অনুদানে এগিয়ে আসেন না। দান করা একটি মহৎ গুণ। যা মানুষের আত্মতৃপ্তি এনে দেয়। ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে করতোয়া সমাজ কল্যাণ সমিতির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা শুধু রোজা রাখি না। বরং নিজেদের চরিত্র গঠন, ধৈর্য বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করি। রমজান আমাদের শেখায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার মূল্যবোধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, করতোয়া সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল হাই কাল্টু, কুদরত-ই-খুদা, সহ-সভাপতি জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্টু, আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুল, প্রচার সম্পাদক নাছিরুজ্জামান মামুন, মেহেদী ইমাম স¤্রাট, তারেক, তানিম, গাবতলী উপজেলা যুবদলের আহŸায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ। প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীস্বরুপ লাচ্ছা সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD