October 15, 2026, 2:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জয়পুরহাটের কালাইয়ে খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার।

তারই ধারাবাহিকতায় জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করা হলো। শুধু এই খাল খননই নয়, সারাদেশে খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। উই আর ইন এ্যাকশন আমরা একটিভ। আমরা বসে নেই। দ্রুত সমাধানের চেষ্টা করছি।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে এই এলাকার আলু ক্ষেত নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়ারও কষ্ট হয়। এই খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ কার্যক্রম বেগবান হবে।

এতে কৃষককে আর ভোগান্তি পোহাতে হবে না। একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি সরকার দেশে ইতমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ইমাম, মোয়াজ্জেম, খতিব ও অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিতদের সম্মানিভাতা দেওয়া শুরু করেছে সরকার, যা অতিতে কোনো সরকার করতে পারেনি এবং পর্যায়ক্রমে সবাই পাবেন।

খাল খনন উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার রহমান, সদ্য ঘোষিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপি’র আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মওদুদ আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকী খাল মিলে মোট ১৫ হাজার ৩১০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এরমধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকী খাল ২ হাজার ৮শ’ মিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবে পানি উন্নয়ন বোর্ড।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD