October 15, 2026, 2:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

উন্নয়ন করতে চাই : বগুড়ায় বিএনপির ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের জন্য বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান আজ রোববার (৮ মার্চ) স্থানীয় নাজ গার্ডেনের সান্তলিনা বল রুমে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং জেল বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৬ টি আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংবধিত অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহ কমিটির সদস্য ও জেলা বিএনরি সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী, জলা বিএনপির সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, এড. আব্দুল বাসেত, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুলবারী তালুকদার বেলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. জহুরুল ইসলাম, বিএনপি নেতা এনামুল হক নতুন, এনামুল হক শাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বলেন, বগুড়ার অন্য সব আসনের এমপিদের সাথে নিয়ে বগুড়ার ব্যাপক উন্নয়ন করতে চাই। এজন্য সকলের সহায়তা প্রয়োজন। তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলার জন্য যা করা প্রযোজন প্রধানমন্ত্রীর তত্বাবধানে তিনি তা করবেন।

তিনি বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের সহায়তা কামনা করেন এবং বিজয়ী করার জন্য বগুড়াবাসীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD