October 15, 2026, 3:16 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে রিসোর্ট নির্মাণ কাজের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির অন্যতম পর্যটন কেন্দ্র কালিতলা নৌঘাটে ‘জল-জোৎস্না’ নামে রিসোর্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কর্ণেল,স ফাউন্ডেশনের আওতায় রিসোর্টের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান। এ উপলক্ষে উপজেলার সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম তপুল, সহ সভাপতি মতিউর রহমান মতি, আবুল কালাম আজাদ রুনু, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামান, সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রমুখ।

এ সময় জগলুল আহসান জানান, এখানে পর্যটকরা নদীর পাড়ে নির্মল পরিবেশে যমুনায় জোৎস্নার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পর্যটক বাড়তে শুরু করলে সুন্দরবন ও বান্দরবনের আদলে আধুনিক টয়লেট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ছোট ছোট নান্দনিক কুড়ে ঘর টাইপ কটেজ রিসোর্ট বিস্তার করা হবে। একই সাথে চরের বিস্তীর্ণ বালুচরে হর্স রাইড, নদীতে সি-রাইড, ওয়াটার প্যারা গ্লাইডিং এর ব্যবস্থা থাকবে।

অন্যদিকে ‘জল-জ্যোস্না’ হচ্ছে বয়স্কদের জন্য চরে রাতে তাবু টানিয়ে রাত্রিযাপন ও জ্যোস্না উপভোগের ব্যবস্থা থাকবে। হাউসবোটে থাকার পাশাপাশি পর্যটকদের জন্য নদীপথে বিভিন্ন দর্শনীয় স্থান, চরাঞ্চল ও কাশবন ঘুরে দেখার ব্যবস্থা থাকবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে যমুনা পাড়ের এই চরাঞ্চল ধীরে ধীরে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে। একই সাথে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার দ্বারও উন্মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD