October 15, 2026, 2:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইফতারে আকবরিয়ার সাদা দইয়ের জুড়ি নেই

ষ্টাফ রিপোর্টার: আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস পবিত্র মাহে রমজান। সারাদিন সিয়াম সাধনার পর ইফতার যেন রোজাদারদের জন্য প্রশান্তির এক বিশেষ মুহূর্ত। আর সেই ইফতারে বগুড়াবাসীর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে আকবরিয়ার সাদা দই। দীর্ঘদিন ধরে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে এটি স্থান করে নিয়েছে ঘরে ঘরে।

সাদা দই দিয়ে তৈরি ঘোল রোজাদারদের কাছে তৃপ্তিদায়ক ও প্রশান্তিদায়ক পানীয় হিসেবে পরিচিত। সারাদিন রোজা রাখার পর সাদা দই শরীরে শীতলতা আনে, তৃষ্ণা মেটায় এবং হজমে সহায়তা করে। পুষ্টিগুণের দিক থেকেও দই অনন্য। এটি প্রোবায়োটিক হিসেবে পরিচিত এবং ক্যালসিয়াম, ভিটামিন বি-২, বি-১২, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।

বাংলাদেশে দই উৎপাদনের জন্য বিখ্যাত বগুড়া। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই দই শিল্প ষাটের দশকের পর নতুন মাত্রা পায়, যখন আকবরিয়া হোটেল স্বাদের পরিবর্তন এনে দই উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটায়। মানসম্মত দই তৈরী করে ভোক্তাদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় বর্তমানে আকবরিয়া সুনামের সঙ্গে বাজারে তাদের পণ্য সরবরাহ করে যাচ্ছে। এছাড়াও এবারের ইফতার তালিকায় রয়েছে বুট ভুনা, বুন্দিয়া, জিলাপি, বেগুনি, চিড়া, বাদাম, ডাল ভাজা, নিমকি, লাচ্ছি, ফিরনি, মাঠাসহ আরও নানা সুস্বাদু আইটেম। সাদা দই কিনতে আসা শহরের সূত্রাপুর এলাকার শাহরিয়ার ইসলাম জানান, রমজানে হরেক রকম ইফতারের সঙ্গে সাদা দইয়ের বিকল্প নেই। সারাদিন রোজা রাখার পর সাদা দইয়ের ঘোল খেলে শরীর দ্রুত ঠান্ডা হয়, তৃষ্ণা মেটে এবং হজমেও ভালো কাজ করে। আমাদের পরিবারের সবার কাছেই আকবরিয়ার সাদা দই খুব প্রিয়।

আকবরিয়ার সাদা দই তৈরির কারিগররা জানান, দই তৈরি এক ধরনের বিশেষ দক্ষতার কাজ। ভালো মানের দুধ ছাড়া সুস্বাদু ও মানসম্মত দই তৈরি সম্ভব নয়। দক্ষ কারিগরের অভাবে উপকরণ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। তাই শুরু থেকে উৎপাদন প্রক্রিয়ায় গুণগত মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।

আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল বলেন, রমজান মাসে সাদা দইয়ের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। সারাদিন রোজা রাখার পর ইফতারে শীতল ও পুষ্টিকর খাবারের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকায় সাদা দইয়ের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় জেলার একাধিক শাখায় সাদা দই বিক্রি করা হচ্ছে, যাতে ক্রেতারা ভিড় এড়িয়ে সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, ক্রেতার সন্তুষ্টিই আমাদের  অহংকার। ভোক্তাদের চাহিদা পূরণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গুণগত মান বজায় রাখার কারণেই প্রতি বছর রমজানে আকবরিয়ার সাদা দইয়ের চাহিদা থাকে প্রচুর। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার বিক্রিও বেড়েছে। ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত দই পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমরা উৎপাদন প্রক্রিয়া থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD