October 15, 2026, 3:16 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় জিয়া পরিবারের কল্রাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রাম মিয়াপাড়াতে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সোহেল রানা সুমনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এসময় ভিপি সাইফুল বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। বিএনপি সরকার সবসময় বগুড়ার উন্নয়নে কাজ করে। সদর আসনে ধানের শীষকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

দোয়া  মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, সামসুল হক রুমা, সোহেল শাহরিয়ার, জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার হোসেন সাদাত, আবু জাফর জেমস্, সুলতান আহমেদ, আতিক মল্লিক, মুন্না, আরিফিন খালিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD