October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরানের ধর্মীয় নেতা খামেনিকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার: ইরানের সর্বোচ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সকল হত্যাকান্ডের প্রতিবাদে ও ইরানে আগ্রাসন বন্ধের দাবীতে মঙ্গলবার বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অণুষ্ঠিত হয়। মিছিলটি বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামতে হতে বের হয়ে সাতমাথায় সমাবেশ করে ও ইসলাইলী পতাকায় আগুন দেয়। বক্তারা বলেন, যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ মানুষের উপর সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী। তারা কুটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানই টেকসই পথ। সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা শলিফুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহম্মেদ, জিল্লু আহম্মেদ প্রমুখ। পরে ইসরাইলী পতাকায় আগন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD