October 15, 2026, 5:05 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

ষ্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
মনোয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না। আসন্ন্ন উপনির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD