October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মঙ্ঘরবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো সন্ত্রাসীরা তার নিহত সাইফুলের পরিবারকে হুমকি প্রদান করছে। প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেন। গত ১মার্চ বগুড়া শহরের ঠনঠনিয়া মাহবুবনগর এলাকায় সন্ত্রাসীরা হাফেজ সাইফুল ছুরিকাঘাত করে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD