October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া সদর আসনে ‘মই’ প্রতীকের এড. দিলরুবা নূরীর গণসংযোগ

ষ্টাফ রিপোর্টার: আসন্ন সংসদ সির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত “মই” প্রতীকের প্রার্থী এড. দিলরুবা নূরী আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি গণসংযোগ ও পথসভা করেছেন। শহরের নামাজগড় বাজার, সুলতানগঞ্জপাড়া, কাটনারপাড়া, চেলোপাড়া সানদার পট্টি, সাতমাথা, থানা মোড়, নাবাববাড়ী, রাজাবাজার, ফতেহ আলী বাজার এলাকায় গণসংযোগ ও সাতামাথায় পথসভা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি সভাপতি আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, সিপিবি জেলা সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বাসদ জেলা সদস্য এড. শ্যামল বর্মন, এড. রাধা রানী বর্মন, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি নিয়তি সরকার, সাধারণ সম্পাদক রিদম গোষ্মামী বিভো প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD