October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া-৩ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মহিতের গণসংযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মহিত তালুকদার প্রতিদিন ভোর রাত থেকে গভীররাত পর্যন্ত বিভিন্ন গ্রামগঞ্জে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আদমদীঘি উপজেলার করজবাড়ি, রামপুরা, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালায়।

এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, বগুড়া-৩ নির্বাচনী এলাকা সর্বদা ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত। এই আসনে বিএনপি যতবার ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে ততবার আপনাদের বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করা মানেই বগুড়া জেলার উন্নয়ন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মসজিদ ও মন্দিরের উন্নয়নসহ বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, যুবদল নেতা জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD