October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তারেক রহমান কে বিজয়ী করতে ভোটারের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল

ষ্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য পদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে ১৭নং ওয়ার্ডে বসবাসরত প্রত্যেক ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে প্রচারে নেমেছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির নেতৃত্বে শহর যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতা কর্মীবৃন্দ।
তিনি বলেন বগুড়া থেকে এমপি নির্বাচিত হলে যিনি প্রধান মন্ত্রী হবেন তিনিই হলেন জনাব তারেক রহমান। তারেক রহমানের জন্য তার পরিবারের জন্য দোয়া সেই সাথে তারেক রহমানের জন্য ভোট চেয়ে শহরের ১৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় নিয়মিত গণসংযোগ করছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।
তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ,মিছিলও পথসভায় ১৭ নং ওয়ার্ডের সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান এর সঞ্চালানায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, মোনারুল ইসলাম, ওমাইূদুল হাবীব মিম, , সাংগঠনিক সম্পাদক রাসেদ,সদস্য সিরাজুল, প্রান্ত, উজ্জ্বল,মিশু,রানা,শাহেদ আলী সুজিত জয়সোয়াল মিনারুল হোসেন সাকু রবিউল ফাহিম,আব্দুস সামাদ,আকরাম হোসেন,আব্দুল মমিন আশিস কুমার মোহন্ত, খোকন, মোখলেস,শাহিন হোসেনসহ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD