October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার কালীতলায় সমিতির আড়ালে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও, আটক ৩ জন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অগ্রসর যুব উন্নয়ন সংস্থা নামে প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানের কর্ণধারসহ অন্যান্য কর্মকর্তারা। গ্রাহকরা তাদের জমাকৃত টাকা না পেয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) শহরের কাটনারপাড়া শিববাটি বিগবাজারে প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধসহ বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জনতা ওই প্রতিষ্ঠানের তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে।

মোছা: সাবিনা আহম্মেদ নামে এক গ্রাহক বাদি হয়ে প্রতিষ্ঠান প্রধান আশিকুর রহমান সহ ৮ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামি করে বগুড়া সদর থানায় ২০ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের বাদুরতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তৌফিক হাসান(৩৩), শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকার মৃত বুদু আকন্দের ছেলে রেজাউল করিম(৫০), ও একই এলাকার আশিকুর রহমানের স্ত্রী রিতু জাহান((২৯)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যে শিবগঞ্জের বিহার হাট দক্ষিণপাড়া এলাকার আব্দুল বারীর ছেলে মো: আশিকুর রহমান ৮ থেকে ১০ বছর আগে বগুড়া শহরের কালীতলা বিগবাজার নামক স্থানে অগ্রসর যুব উন্নয়ন সংস্থা নামে প্রতিষ্ঠান স্থাপন করে লোভনীয় ল্যাংশের প্রলোভন দিয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বিভিন্ন মেয়াদী সঞ্চয়, ডিপোজিট ও এফডিআর হিসেব খুলে টাকা জমা নেয়। এতে বাদিসহ প্রচুর গ্রাহক অল্প সময়ে বেশি লাভের আশায় ওই সমিতিতে টাকা রাখে।

মামলার বাদি সাবিনা আহম্মেদ উক্ত আসামিদের সহযোগিতায় ১ বছর মেয়াদী দু’টি এফডিআর হিসেবে টাকা জমা রাখেন। পরে গ্রাহকদের জমানো টাকার মেয়াদ পূর্ণ হলে তিনি সহ অন্যান্য গ্রাহকরা তাদের টাকার দাবি করলে সমিতির লোকজন টাকা না দিয়ে তাদের টাকা জমার বিষয়টি অস্বীকার করে। পরে এ বিষয়টি জানাজানি হলে অন্যান্য গ্রাহকরা ছুটে এসে টাকা প্রদানের দাবি জানালে সমিতির লোকজন তাদের টাকা না দিয়ে বিভিন্ন প্রকার তালবাহানা ও সময় ক্ষেপন করতে থাকে।
তারই ধারাবাহিকতায় গত রোববার বেলা ১১টার দিকে শত শত গ্রাহক জড়ো হয়ে উক্ত কার্যালয়ে গিয়ে তাদের টাকা দেয়ার দাবি এবং বাদি তার ১ লাখ ৮০ হাজার টাকা প্রদানের দাবি জানালে সমিতির লোকজন তাদের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে ওই তিনজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হলেও বাঁকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

মামলায় অন্যান্য আসামিরা হলো, সুমনা আক্তার (৪৫) রোজিনা বেগম(৩৫), মো: রাহাত(৩৭), তৌফিক হাসান(৩৩),মো: জাহিদুল(৩৬)। এদিকে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ওই সমিতির শত শত গ্রাহক অগ্রসর যুব উন্নয়ন সংস্থা’র সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

তবে সমিতির বেশিরভাগ গ্রাহকই মহিলা হওয়ায় তাদেরকে সহজেই ভূল বুঝিয়ে টাকা সংগ্রহ করেছে বলে কয়েকজন গ্রাহক জানান। বিক্ষোভ প্রদর্শন কালে তারা উল্লেখিত স্থানে বগুড়া- মাটিডালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বগুড়া সদর থানান অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানিয়েছেন এ ব্যাপারে মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD