October 14, 2026, 12:41 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ফর ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম : ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশটা এখন ধ্বংস হয়ে গেছে। যদি সেই দেশটাকে আপনাদের ঠিক করতে হয় এখন নতুন লিডারশিপ এসেছে তার নাম তারেক রহমান। সেই লিডারশিপ সেই নেতৃত্ব এই দেশ সম্পর্কে তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ তার দেশ সম্পর্কে পরিকল্পনা আছে, তাই আমিও বলছি তারেক রহমানের একজন সঙ্গী-সাথী হিসাবে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ‘ফর ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম। ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে আমি সোনার বাংলার একটা অংশ হিসেবে গড়ে তুলতে চায়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে আয়োজিত নির্বাচনি সভায় এ মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
এসময় ফজলুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ২ নম্বর দল। এই পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে তার নাম হলো জামায়াত। ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করাই দলটির সবচেয়ে বড় সমস্যা। জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাকে আর ভোট দেওয়ার জন্য এ দেশে পাবেন না আপনারা। এই ভোটটা আপনারা দয়া করে আমাকে দেন। কেন দেবেন? এই কারণে দেবেন আমি দেশটাকে ভালো করতে চাই। এই বাংলাদেশকে যদি ঠিক করতে হয়, আমাদের মতো রাজনৈতিক কর্মী ছাড়া, আমাদের মতো মুক্তিযোদ্ধা ছাড়া কেউ এ দেশ ভালো করতে পারবে না। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’
তিনি আরও বলেন, আমি পার্লামেন্টে যাওয়ার অর্থ হলো একটা বাতি সবসময় পার্লামেন্টে জ্বলতে থাকবে। এই বাতিটা হলো সত্য কথা বলার বাতি। যে সত্য কথাটি বাংলাদেশে কেউ সাহস করে বলে না, সেই কথাটি আমি বলবো। কাজেই ইটনা-অষ্টগ্রাম-মিঠামইনের মানুষ আপনারা আপনারা গর্বিত হবেন আমাকে নিয়ে।”
ফজলুর রহমান আরও বলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। অন্ধকারের অমানিশায় ডুবে যাচ্ছে বাংলাদেশ। সেইখান থেকে যদি বাংলাদেশকে, বাংলার পূর্ব আকাশে যদি আপনি ঝলমল করে মুক্তির সূর্য উদিত করতে চান অবশ্যই আপনাকে ধানের শীষে তারেক রহমানের নেতৃত্বে আপনাকে ভোট দিতে হবে।
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফতাব উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি গতকাল শুক্রবার নিজ এলাকায় ফেরেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD