October 15, 2026, 1:59 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিএনপিই এখন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

যমুনা নিউজ বিডি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি ফিরিয়ে আনা, যা কেবল বিএনপিই পারবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল। আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করবো।

বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। সব ভোট আওয়ামী লীগ নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে আশা করছি আমরা। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

তিনি বলেন, শেখ হাসিনা তার দলের লোকদের ফেলে চলে গেছে দিল্লিতে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের নতুন নতুন কল-কারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো, শস্তায় মানুষকে ওষুধ দেবো, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও ভালো করার চেষ্টা করবো। আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD