October 13, 2026, 11:41 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া জেলা স্কাউটস এর অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার আয়োজনে জেলা পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ টি বিভাগে ৬০ জনের বেশি কাব ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় বগুড়া সদরের নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে বিচারক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের নির্বাহী সদস্য, এলটি আঞ্জুমান আরা বেগম, বগুড়া জেলা স্কাউট সম্পাদক মো. শাহিনুর রহমান, জেলা কাব লিডার আব্দুস সালাম, স্কাউটার মোঃ শামিমুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্কাউটস কমিশনার মোস্তাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথি জেলা স্কাউটস এর বিভিন্ন ইউনিটের লিডারবৃন্দ। আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD