October 15, 2026, 3:16 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কোন দল-মত-ধর্ম বুঝি না ধানের শীষে ভোট চাই : ডা. সাদিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, ৪০ বছর আমার দলের মানুষ এবং এলাকার মানুষের জন্য ব্যয় করেছি। আমি কোন দল-মত, ধর্ম বুঝি না, সাদুল্লাপুর-পলাশবাড়ীবাসীর ১০০ ভাগ ভোট চাই। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে নির্বাচনি মিছিলের আগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এলাকার সার্বিক উন্নয়নসহ সাধারণ নাগরিক সেবা অব্যাহত থাকবে। আমি নিজে চুরি করব না, অন্যকেও চুরি করতে দেব না। সবাই আমার পাশে থাকবেন বলে দৃঢ় বিশ্বাস।

এাসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।

শেষে একটি বিশাল মিছিল সাদুল্লাপুর হাইস্কুল মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্কুল মাঠে সমবেত হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD