October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ, সম্পাদক নেজাম

চট্রগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহসভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন— সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠ ও সাঙ্গুর এম কামাল উদ্দিন হাবিবী এবং দৈনিক ইনফো বাংলার যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের আরফাত হোসেন, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক পদে দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক পদে আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েল দত্ত নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।

এর আগে একইদিন বেলা ১১টায় সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রথম অধিবেশনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD