October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মোহাম্মদপুরে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহীয়সী জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্মরণে মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটন, মো. বিল্লাল হোসেন, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান ভুঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উল্লেখযোগ্য অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং দেশপ্রেমিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, দেশের সংকটময় সময়ে তার আপসহীন নেতৃত্ব গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলটির আয়োজন করে ৩১ নম্বর ওয়ার্ড যুবদল, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর (উত্তর)। আয়োজক নেতারা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD