October 14, 2026, 1:40 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কুমিল্লার ছয়টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ১১টি আসনের মধ্যে ছয়টি আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার আরও পাঁচটি আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, “কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীসহ ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় অসামঞ্জস্য, ব্যাংক ব্যালেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে দাখিল না করার কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থীরা চাইলে আইনানুগ নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD