October 14, 2026, 1:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টাঙ্গাইল-১ আসনে তিন এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮টি আসনে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬৫ জন। চলমান যাচাই-বাছাইয়ে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিনে চারটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়েছে। তথ্যের গরমিল ও বিভিন্ন কারণে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হারুন অর রশিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়াও জেলার অন্যান্য আসনে আরও ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহিল কাফি এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন মনি’র মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন আসনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD