October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বরিশালে চার ইটভাটায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা, ১০ লাখ কাঁচা ইট ধ্বংস

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পৌঁনে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে প্রশিকিউশন করেন, জেলা কার্যালয়ের পরিদর্শক তারেক আজিজ।

দপ্তরটির বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বাবুগঞ্জ উপজেলায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার কিলন ভেঙে দেওয়া এবং অবৈধভাবে তৈরি করা ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সদস্যরা।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুজাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD